শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

 

ইহাও কি সম্ভব? এটাই কি ম্যাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন? না কি পরিকল্পনা? নাকি অটোক্র্যাসি।  সোমবার সকালে তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুুথ’ সোশ্যালে তিনি এই ম্যাপটি পোষ্ট করেছেন। যেখানে কানাডা, মেক্সিকো, দ্যা ক্যারিবিয়ান, আইসল্যান্ড এবং গ্রীণল্যান্ডকে ঢেকে দেওয়া হয়েছে আমেরিকান পতাকা দিয়ে। তার ওপর লেখা হয়েছে ’ইউনাইটেড স্টেট অব আমেরিকা’। আশপাশের দেশগুলোকে তিনি ঢেকে দিয়েছেন মার্কিন পতাকায়। সেখানে  আমেরিকা ছাড়া আর কোনো দেশের অস্তিত্বই খুঁজেই পাওয়া যাচ্ছে না।

আমেরিকার ও ট্রাম্পের নামের বিস্তার নিয়ে ইতোমধ্যেই বিশ্বব্যাপী সমালোচনা ঝড় উঠেছে। শত বছরের ঐতিহ্য ‘লেক অন্টারিও’ নাম দিয়েছেন ‘লেক আমেরিকা’। নিউ মেক্সিকোর নাম দিয়েছেন ‘নিউ আমেরিকা’। গ্রীনল্যান্ডকে আমেরিকার অর্ন্তভূক্ত করার ঘোষণা দিয়েছে। গাল্ফ অব মেক্সিকোকে নাম দিয়েছেন গাল্ফ অব আমেরিকা। ইরানের স্ট্রেইট অব হরমুজকে দখল করে নাম দিতে স্বপ্ন দেখছেন ‘স্ট্রেইট অব আমেরিকা’। এমনি এক অস্থির পরিবেশ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পকে নামের অস্থিরতায় ভুগছেন বলে অভিহিত করেছেন নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হোকুল। সর্বশেষ ৪টি দেশের অস্তিত্ব মুছে দিয়ে ট্রুথ সোশাল মিডিয়ায় পোষ্ট করলেন নতুন মানচিত্র। সেখানে শুধুই ইউনাইটেড স্টেটের পতাকা।