শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

 

 

ইরান-ইউএস যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প বললেন, এটা কোন যুদ্ধই না। গত ফ্রেব্রুয়ারি থেকে চলা বিচ্ছিন্ন ও বিরতিহীন হামলাকে ‘যুদ্ধ’ বলা যাবে না-ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন দাবির পক্ষেও তিনি যুক্তি তুলে ধরেন। ছোট আলু বলতে কি বলতে চেয়েছেন তার ব্যাখা দেননি। তবে অনেকে বলছেন, ছোট একটি যুদ্ধকেই বুঝাতে চেষ্টা করেছেন।  ৪ সেপ্টেম্বর এসোসিয়েট প্রেস (এপি) ট্রাম্পের এ মন্তব্যকে ফলাও করে প্রকাশ করেছে।

ওভাল অফিসে আলাপকালে ভ্যান্সের আগের দিনের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা এখন ‘মাঝে-মধ্যে’ হচ্ছে এবং ‘অনেকেই একে যুদ্ধ বলে মনে করেন না’। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের করদাতাদের ৩৭.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় হয়েছে এবং ১৮ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

ট্রাম্প বলেন, “ ভ্যান্স যা বলছেন তা আমি বুঝতে পারছি।” তিনি আরও যোগ করেন: “আমি একে সামরিক সংঘাত বলি কারণ আমাদের কাছে এটি সামান্য বিষয়। এটি কোনো বড় ঘটনা নয়।”

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক সংবাদ ব্রিফিংয়ে ভ্যান্স ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লড়াইকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেন। পাশাপাশি, ছয় মাস ধরে চলা এই সংঘাত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই শেষ হবে কি না-সে বিষয়ে কোনো পূর্বাভাস দেওয়া থেকেও তিনি বিরত থাকেন। উল্লেখ্য, এই নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু অধিকাংশ জরিপ বলছে, অজনপ্রিয় ইরান যুদ্ধের কারনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরার ভালো করবে। কংগ্রেসে তাদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা রয়েচে।। 

৩ নভেম্বরের নির্বাচনে ভোটাররা ভোট দেওয়ার আগেই এই লড়াই শেষ হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, “আমি একে যুদ্ধ বলব না। বর্তমানে কোনো সক্রিয় গোলাগুলি বা যুদ্ধাবস্থা নেই।”

শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প আরও বলেন যে, সাম্প্রতিক অন্যান্য যুদ্ধের তুলনায় ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল বিমান হামলা চালিয়েছে; তারা দেশটিতে কোনো স্থলসেনা মোতায়েন করেনি।

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে ফেডারেল মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্কে নিয়ে আসার লক্ষ্যে জানুয়ারি মাসে চালানো মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমরা ভেনিজুয়েলার বিষয়টি দেখেছি এবং এটার (ইরান পরিস্থিতি) ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছি। ভেনিজুয়েলায় আমাদের কেউ মরেনি। আর এক্ষেত্রে ইরানে আমরা ১৮ জনকে হারিয়েছি। অথচ ভিয়েতনাম যুদ্ধে ১ লাখ মানুষকে হারিয়েছিলাম। অন্যান্য সংঘাতেও আমরা হাজার হাজার মানুষকে হারিয়েছি।”

যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভের তথ্য অনুযায়ী, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীর মোট ৫৮,২২০ জন সদস্য হারিয়েছিলে। এখানেও ট্রাম্প ভূল তথ্য বলেছেন। 

ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা সদস্য নিহত হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ‘আমাদের জন্য নগণ্য একটি ঘটনা’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় ইরানের সাথে সংঘাতকে তিনি কীভাবে বর্ণনা করবেন-এমন প্রশ্নের মুখোমুখি হন ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানো সত্ত্বেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার জোর দিয়ে বলেছিলেন যে এটি কোনো যুদ্ধ নয়; ঠিক তার পরেই এই প্রশ্নটি করা হয়।

এবিসি নিউজের র‌্যাচেল স্কট ট্রাম্পকে জিজ্ঞেস করেন, “আপনি কি আমেরিকান জনগণের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে পারেন-যদি এটি যুদ্ধ না হয়, তবে আসলে এটি কী?”

জবাবে ট্রাম্প বলেন, দেখুন, অনেকেই এটাকে যুদ্ধ বলে না। আমি এটাকে সামরিক সংঘাত বলি, কারণ আমাদের কাছে এটি খুবই নগণ্য একটি বিষয়। এটি কোনো বড় ঘটনা নয়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও আমরা এমনটাই করেছিলাম, আর এখানেও তাই করছি। নিতান্তই ‘সামান্য ব্যাপার/স্মল পটেটোস’-নিজের এই দাবির সপক্ষে যুক্তি দিতে তিনি যুদ্ধের হতাহতের সংখ্যার তুলনা তুলে ধরেন।