শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০১ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে  শিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের মিউজিক্যাল নাইট আগামী ৩ অক্টোবর শনিবার ২০২৬। অনুষ্ঠানটি প্রেজেন্টেড বাই সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম। নিউইয়র্কস্থ বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে তারা পারফর্ম করবেন। লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল নাইট উপলক্ষে এক প্রস্তুতিমূলক  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার ১ সেপ্টেম্বর স্থানীয় একটি রেষ্টুরেন্টে। সেখানে উল্লেখিত ৩ শিল্পী ছাড়াও আয়োজকদের মধ্যে জাহিদ আলম, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ এর  নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ উপস্থিত ছিলেন। স্পন্সর হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন। 
    
সংবাদ সম্মেলনে ইমরান, কনা ও ঝিলিক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ১২০০ দর্শকের উপস্থিতিতে এই সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।  ঝিলিক জানান, তারা নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে প্রোগ্রাম করবেন।