নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৮ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সামারের ছুটি শেষে স্কুলগামী শিক্ষার্থীদের স্কুলে ফেরা স্মরণীয় করে রাখতে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে স্কুল সামগ্রী বিতরণ করেছে এনওয়াই সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব। ব্যাক টু স্কুল গিভএওয়ে নামে এই অনুষ্ঠানে প্রায় পাঁচশত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে তাদের স্কুলে ফেরাকে রঙ্গিন করে তুলেছে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত লায়ন্স ক্লাবটি।
গোল্ডেন পেজ হোম কেয়ারে সহায়তায় এবং প্রতিষ্ঠানটির সামনে গত ২৮ আগস্ট বিকেলে এই অনুষ্ঠানের ৫ শতাধিক শিশুর হাতে স্কুল সাগ্রী তুলে দেয়া হয়। স্কুল সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল পেন্সিল কাটার, গ্লু, মার্কার, কালার পেন্সিল, সিজার ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন ডিস্ট্রিক্ট-২০,আর -২ এর ফার্স্ট ভাইস গভর্নর ও আয়োজক ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শাহনেওয়াজ, ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর গুলেরমো পেরেজ, আমদো সাই ও মেদাদি সাই, আয়োজক ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সেক্রেটারি লায়ন নিশান রহিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ সায়েদ; সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানি; লায়ন এম.এস. আলম; আয়োজক সম্পাদক লায়ন অনিক রাজ ও লায়ন আবুবকর সিদ্দিক; পরিচালক লায়ন বেলাল আহমেদ; পরিচালক লায়ন শাহ জে. চৌধুরী; পরিচালক ডা. নার্গিস রহমান এবং লায়ন নুরুল আজিম, লায়ন সায়েম মিয়া প্রমুখ।
স্কুলব্যাগসহ অন্যান্য উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ডব্লিউএইচইসিএমআই এবং সেভ দ্য স্মাইল।
আয়োজন নিয়ে শাহ নেওয়াজ জানান, ‘ব্যাক টু স্কুল গিভঅ্যাওয়ে’র উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া নয়; বরং নতুন শিক্ষাবর্ষে তাদের উৎসাহিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও জোরদার করা। একটি শিশুর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার পথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
