কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৯ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
নিউ ইয়র্কে মঞ্চস্থ হলো নাটক ‘বিবাহ সমাচার’। সেই সঙ্গে ছিল মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। গত ২৩ আগস্ট রবিবার উড সাইডের কুইন্স প্যালেসে আয়োজিত উক্ত নাটকে আজিজুল হাকিম ছাড়াও অভিনয়ে অংশ নেন রিচি সোলায়মান, তাহমিনা সোনিয়া, রওনক দীপ্তি , শায়লা আফতাব ও কামাল আহমেদ। কমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলায়মান ও তার প্রেম’স কালেকশন-এর আয়োজনে এবং জিনাত হাকিম এর রচনা ও পরিচালনায় নাটকটি মঞ্চস্থ হয়।
উল্ল্যেখ্য বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম তার অভিনয় জীবনের ৫০ বছরে পদার্পন করেছেন। জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় আফতাব জনির গান দিয়ে শুরু করা অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, তৃণীয়া হাসান ও রিজিয়া পারভীন। শিল্পীরা তাদের গানে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। বাড়তি আনন্দের মধ্যে ছিল ফাহাদ সোলায়মান ও জনির জুগল কণ্ঠে গাওয়া গান , এতে শ্রোতাগণ করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তারার আলোর সভাপতি মীনা ইসলাম ও তার সদস্যগণ, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক লায়ন অনিক রাজ্ , লায়ন আহসান হাবিব, লিগ্যাল কনসালটেন্ট নাসরিন আহমেদ, শো টাইম মিউজিকের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম খোকন, আব্দুর রাশিদ বাবু, গণেশ কীর্তনিয়া প্রমুখ। আয়োজক ফাহাদ সোলায়মান অনুষ্ঠানকে সফল করার জন্য সকল অতিথি, দর্শক-শ্রোতা ও স্পন্সরদেরকে সর্বোপরি কলা-কুশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
