শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৬ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

 নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে এবং  দিনভর আনন্দ উৎসব,খেলাধুলা, আড্ডা, খোশগল্পের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনাজপুর জেলা সমিতি আমেরিকা ইন্ক এর বার্যিক বনভোজন-২০২৬।গত ২৩শে আগস্ট রবিবার লং আইল্যান্ড এর হেকশেয়ার পার্কের সবুজ শ্যামল লেকের পাড়ে এবং খোলা আকাশের নীচে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত দিনটি ছিল অতিব চমৎকার। এবারের পিকনিকে নারী পুরুষ শিশুসহ অংশগ্রহন কারী প্রায় ৬৫০ জনের মত ছাড়িয়ে যায়।পার্কের কানায় কানায় লোকজন ছিল ভরপুর,মনে হচ্ছিল ছোট এক টুকরো বাংলাদেশ।পিকনিক পরিচালনায় ছিল ্যাড.আব্দুর রশীদ তার অসাধারণ চমৎকার উপস্থাপনায় শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে মুগ্ধ করে রেখেছিলেন। পিকনিক কমিটির আহবায়কসামিউর রহমান, সমিতির প্রেসিডেন্ট-জনাব জাবেদ চৌধুরী ভূট্টুর তত্বাবধানে ছিল সকালের নাস্তা স্পষ্টে গরম গরম পরাটা ডিম ভাজি,লটপটি কিমা, বুনদিয়া,জুস গরম গরম চা। সহযোগিতায় ছিল আমিনূর ইসলাম, টি ইসলাম,তরিকুল ইসলাম,আতাহার আলী,শাহীন চৌধুরী,বাবু ক্রীড়া সম্পাদক মোঃ শফিউল্লাহ শফিক, সহযোগীতায় ছিল ফতেনূর আলম বাবু, শামীম সরকার কিবরিয়া,সবার জন্য ছিল নানাধরনের খেলাধুলা,বড় ছোট বাচ্চাদের দৌড় মহিলাদের মিউজিকাল চেয়ার সবার জন্য ছিল সান্ত্বনা পুরস্কার,চামুচ-দৌড়,মোরক যুদ্ধ।নামাজের জন্য কিছুক্ষন বিরত ছিল।পিকনিকে টি ইসলাম রানা পারভেজ সবাইকে তরমুজ  কেটে খাওয়ান।সাগর রেষ্টুরেন্ট এর দুপুরের সুস্বাদু  মজাদার খাবার ছিল।দিনাজপুরের ঐতিহ্য পানসুপারী মিষ্টি জর্দ্দা এবং বিকেলে আবারও চা ফিরনি ঝালমুড়ি।এফ আলম নিউমুনের দায়িত্বে ছিল এবারে নতুন চমক গরম গরম জিলাপি।সমিতির সাধারণ সম্পাদক বিপুল সরকারের নেতৃত্বে ছিল রাফেল ড্র।প্রথম পুরস্কার ছিল $1000 বিমান টিকিট,সোনার কানের দুল, ল্যাপটপ, আইপ্যাড,৬৫ ইঞ্চি টিভিসহ মোট ১৬টি পুরস্কার।লটারির টিকিটের দায়িত্বে ছিল মাসুদ বেগ,দুপুরের খাবারের টিকিটের দায়িত্বে ছিল রহমতুল্লাহ বাবু।ডা: নার্গিস রহমান এর পরিচালনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান গানবাজনা পরিবেশন করেছেন প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি-তাজ সহ অতিথী শিল্পীরা। সবশেষে ছিল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ইং রেফারি ছিলেন ফতেনূর আলম বাবু।পিকনিক শেষে বক্তব্য রাখেন সভাপতি,সেক্রেটারি সহ অন্যান্যরা। সন্মানীত উপদেষ্টাগন—-ইসতিয়াক আহম্মেদ,আব্দুর রউফ চৌধুরী কুমার, মোঃ আনোয়ার সোবহানী,মোশাররফ হোসেন প্রমুখ এবং বিভিন্ন স্টেট থেকে আগত অতিথিবৃন্দরা সুধীজন সবাই উপস্থিত ছিলেন।পাশাপাশি কমিটির উপস্থিতি সদস্যরা হলেন-গোলাম কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী,ডাঃ মাহিদুল চৌধুরী, আমিনুল ইনসান,লুৎফর রহমান,জুয়েল শেখ, ফারহানা চিশতি, আরিফুর ইসলাম নয়ন,রোজী ্যাডাম,শামীমা ইসলাম সুমী।আহবায়ক সামিউর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষনা করেন।