শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০১ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জেমিনি অ্যাওয়ার্ড ২০২৬। এতে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রবাসের ১৫ জন শিল্পী ও ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। গত ২২ আগষ্ট শনিবার সন্ধ্যায় সিটির জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। 
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেমিনি অ্যাওয়ার্ড-এর প্রবর্তক সাংবাদিক বেলাল আহমেদ। অুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। লায়ন শাহ নেওয়াজ বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার আবু যুবায়ের দারা, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, শাহ নেওয়াজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, আজকালের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, আহসান হাবিব, ডা.নার্গিস আহমেদ, জাসির কবির,শাহ জে চৌধুরী, বদরুদ্দোজা সাগর, অনিক রাজ, অভিনেতা আজিজুল হাকিম,নীহার সিদ্দিকী, তুষার পিক, মো: সেলিম রেজা,  জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশাহ বুলবুল, চন্দন চৌধুরী, কৃষ্না তিথি, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, লিমন চৌধুরী, রেশমী মির্জা, শিমুল খান, আফতাব জনি, জোহরা আলীম নুপুর ও অভিনেত্রী রিচি সোলায়মান সহ পুরষ্কার প্রাপ্ত সকলের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। 

পরে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত এবং রিচি সোলায়মান নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোনিয়া সিরাজ।