নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৮ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া ঠিক হবে না। ভারত-বাংলাদেশ সীমান্তে গাজা-ইজরাঈল পরিস্থিতি বিরাজ করছে। পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে। ভারত সরকার নির্বিকার। বিমসটেক সম্মেলনে গেলে তারেক রহমানকে সাইডলাইনে বসিয়ে রাখবে। তা সন্মনজনক হবে না। তবে সিদ্ধান্তটি সরকারকেই নিতে হবে। গত ১৯ আগষ্ট বুধবার নিউইয়র্কে সাংবাদিকদেও সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল জুবায়ের মতবিনিময় সভায় বলেন, বিএনপি সরকার নতুন ফ্যাসিবাদের পথে হাঁটছে। গনভোটের দাবিকে পাশ কাটিয়ে সবক্ষেত্রে দলীয় লোকজন বসাচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের সময় দিচ্ছি। কিন্তু তারা ফ্যাসিবাদের পথকে বেছে নিচ্ছেন। এমতাবস্থায় ১১ দল ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের কর্মসূচি দেবে। জনগণকে সাথে নিয়ে সংস্কারের গনরায় বাস্তবায়ন করবো। জনগনের দাবি না মানলে পতিত ফ্যাসিবাদের পথেই তাদেরও যেতে হবে।
‘মহা সমাবেশে আন্দোলনের ঘোসণা দেবেন। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।্ এমতাবস্থায় পতিত ফ্যাসিবাদ নাকি তারেকের বিএনপি সরকারকে রুখবেন। কোনটি আপনারা বেছে নিবেন?’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে দু’টার বিরুদ্ধেই ১১ দল আন্দোলন করবে। তবে হাসিনা প্রশ্নে কিন্তু বিএনপি, জামায়াত ও এনসিপি আমরা সকলেই একমত।
উল্লেখ্য জামায়াতের এই সহকারি সেক্রেটারি জেনারেল ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি নিউইয়র্ক ও বাফেলো সহ কয়েকটি শহর পরিদর্শন করবেন।
