শনিবার   ২২ আগস্ট ২০২৬   ভাদ্র ৬ ১৪৩৩   ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

 

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট নিউইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক দোয়া মাহফিরের পর তবারক বিতরণ করা হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মাহফিলে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।

সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য গিয়াস আহমেদ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের আলোকপাত করেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সত্যিকার অর্থেই একজন দেশপ্রেমিক-রাজনীতিক। জনগণের অধিকারের প্রশ্নে তিনি কখনোই আপস করেননি। মহিয়সী এই রমণীর আদর্শ ধারণ করেই আমাদেরকে সম্মুখে এগিয়ে যেতে হবে।

মাহফিলে অতিথির মধ্যে আরো ছিলেন সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল, আরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আনিসুর রহমান, মনিরুল ইসলাম, কাজী আসাদউজ্জামান, আশরাফ হোসেন, এম এ কাইয়ুম, শ্রমিক দলের সভাপতি এ এম জাহাঙ্গীর ও আবুল কালাম ।