শনিবার   ২২ আগস্ট ২০২৬   ভাদ্র ৬ ১৪৩৩   ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৩ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার



জ্যাকসন হাইটস এলাকাবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তবারক বিতরন, জায়নামাজ বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল।বিতরন করা হয় তবারকও।  উল্লেখ্য এ ধরনের অনুষ্ঠান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতেও করে থাকে স্থানীয় এ সংগঠনটি।

দলমত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ র্নিদলীয় এ অনুষ্ঠানে অংশ নেন। জ্যাকসন হাইটসের ‘বাংলাদেশ স্ট্রিট’এ নবান্ন রেস্টুরেন্টের সামনে সুশৃঙ্খলভাবে এ কর্মসূচির সমন্বয় ঘটান সংগঠনের কর্মকর্তারা। মাওলানা কাজী কাইয়্যুমের নেতৃত্বে বিশেষ মোনাজাতের পর ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আলম নমি দিবসের প্রেক্ষাপট উপস্থাপন করেন। ‘দোয়া-মাহফিল ও তবারক বিতরণ’ কর্মসূচির আহবায়ক মীর নিজামুল হক ছাড়াও সদস্য সচিব মামুন মিয়াজি অনুষ্ঠানে সকলের শরীক হবার জন্য ধন্যবাদ জানান।