শনিবার   ২২ আগস্ট ২০২৬   ভাদ্র ৬ ১৪৩৩   ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৩ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

 

টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনন্স ইনক নর্থ আমেরিকা’র (ফোবানা) সম্মেলনের  ঘোষণা দিলেন আয়োজকরা । আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার ২০২৬ টরেন্টোর ডন ভ্যালি হোটেল এন্ড সুুটসে ৩ দিনব্যাপী ফোবানার ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার ১৫ আগষ্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে  ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ফোবানার কর্মকর্তারা এ ঘোষণা দেন। স্বাগত বক্তব্য রাখেন টরেন্টো ফোবানার চীফ নিগোসিয়েটর ও ফাইনাল সাইনিং অথরিটি ড. আবু জুবায়ের দ্বারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ। লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকতাদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি ফিরোজ আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আলী ইমাম শিকদার,ওয়াহিদ কাজি এলিন, খোন্দকার ফরহাদ, কাজি আজহারুল হক মিলন, শাহাবুদ্দিন সাগর, দেওয়ান আজিম, সাদেক খান, কানাডা থেকে আগত হোস্ট কমিটির কর্মকর্তা দেওয়ান আজিম, খোকন রহমান,জহুরুল ইসলাম,ও জাহিদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, স্কুল বিষয়ক সম্পাদক হাসান জিলানী, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, কমিউনিটি একটিভিস্ট নুরুল আজিম ও নওশেদ হায়দার।

লিখিত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন,এই সম্মেলনের আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সোসাইটি। আমেরিকা এবং উত্তর আমেরিকার বাঙ্গালীদের প্রথম এবং জনপ্রিয় সংগঠন ফোবানা। সংগঠনটির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও স্বনামধন্য শিল্পীদের নিয়ে প্রতিবছরই জমকালো কনভেনশন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ফোবানার ৪০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে কানাডার টরেন্টোতে ২০২৬ এর ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বাংলাদেশী শিল্পী, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হচ্ছে। এবারের ফোবানার শ্লোগান হচ্ছে “অনুভবের চেতনায় আমাদের বাংলাদেশ”। 

ফোবানার এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বিশ্বখ্যাত জাদু শিল্পী জুয়েল আইচ ও বরেণ্য অভিনয় শিল্পী ফরিদা আখতার ববিতা। । তাদের এই সম্মেলন থেকে আজীবন সন্মাননা দেয়া হবে।  সাাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, সেলিম চৌধুরী, ডলি সায়ন্তনী, জোহরা আলীম, সুকণ্যা ঘোষ, পিন্টু ঘোষ, অনিক রাজ, শাহনাজ বেলি, সজীব, সমি, ফকির সাহাবুদ্দিন, আঁখি আলমগীর,, কলকাতা থেকে প্রিয়ংবদা ব্যানার্জী ও ঝিলিক। ফোবানার এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশের মাননীয় তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। গেষ্ট অব অনার হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী ও কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সোবহান। ফোবানার আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করবেন ফোবানা ফাউন্ডেশনের চিফ পেট্রোনস শাহনেওয়াজ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ। 
      


তিনি বলেন, ‘ফোবানা’ প্রবাসের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বৃহত্তম একটি সংগঠন। এটি মূলত: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও কানাডা থেকে পরিচালিত বাংলাদেশি সংগঠনগুলোর একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। ফোবানার মূল লক্ষ্য ছিলো কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং এর প্রচার ও প্রসার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের জীবন-যাত্রার মানউন্নয়ন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নানা ক্ষেত্রে সেতুবন্ধন রচনা করা।