ব্রংকসের পার্কচেষ্টারের ফার্মাসীগুলোতে আতংক
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার
ব্রংকসের পার্কচেষ্টারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ডাকাতি ও চুরির ঘটনা বাড়ছেই। প্রতিমাসেই কোন না কোন দোকানে চুরির ঘটনা ঘটছে।স্থানীয় ফার্মাসীগুলোতে এই ঘটনার হার বেশি। এর আগে স্টারলিং ও ম্যাকগ্রো ফার্মাসীতে চুরির ঘটনা ঘটেছে। সাটার ভেংগে চুরির ঘটনা ঘটেছিল সুন্দরবন হালাল মিট এন্ড গ্রোসারীতে। গত ২৮ জুলাই রাতে স্টারলিং এভিনিউস্থ পারকেয়ার ফার্মাসীতে দুধর্ষ ডাকাতি ঘটে। বহু মুলবান ঔষধ ও ক্যাশ ডলার নিয়ে যায়।
কমিউনিটি একটিভিস্ট জাকির চৌধুরী সিপিএ সবাইকে আরও সতর্ক হবার আহবান জানিয়েছেন। তিনি প্রতিবেদককে বলেন, কমিউনিটির নেতৃবৃন্দকে চোর ডাকাতের উপদ্রপ রুখতে এগিয়ে আসতে হবে। যোগাযোগ বাড়াতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে। অনেক ব্যবসায়ীই এমন ঘটনায় উদ্বিগ্ন।
ডবশিষ্ঠ ব্যবসায়ী ও ব্রংকস মান্নান বেকারীর কর্ণধার স্বপন তালুকদার বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে চুরি ডাকাতি রোধ করতে হবে। কিছুদিন আগে আমার সুন্দরবন হালালমিট ও গ্রোসারীতে সাটার ভেংগে চুরির ঘটনা ঘটেছিল।
