শনিবার   ০১ আগস্ট ২০২৬   শ্রাবণ ১৭ ১৪৩৩   ১৬ সফর ১৪৪৮

সাংবাদিক তামান্না মৌ’র স্বামীর অকাল মৃত্যু

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার


 
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও টিভি উপস্থাপিকা তামান্না মৌ এর স্বামী মহিউদ্দিন খান (৪৬) আর নেই। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
বিশিষ্ঠ ব্যাংকার মহিউদ্দীন খান দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করার পর সোমবার ২৭ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
মহিউদ্দিন খান একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন সম্মানিত। আর পারিবারিক জীবনে ছিলেন একজন স্নেহশীল স্বামী ও আপনজনদের নির্ভরতার প্রতীক।মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ২ শিশু সন্তান রেখে তিনি বিদায় নিলেন। গত ২৮ জুলাই পার্কচেষ্টার জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  
সাংবাদিক মৌ যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষাায় অধ্যয়নরত। টাইম টিভিতে উপস্থাপিকা হিসেবে খন্ডকালীন কাজ করেন। স্বামীর মরদেহ নিয়ে মৌ ২ সন্তান সহ ৩০ জুলাই বৃহস্পতিবার দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন।  মহিউদ্দিন খানের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও টাইম টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।