শনিবার   ২৫ জুলাই ২০২৬   শ্রাবণ ৯ ১৪৩৩   ০৯ সফর ১৪৪৮

নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার


 
 
নিউইর্য়ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের জাকজমকপূর্ণ বনভোজন অনুষ্ঠানকে ঘিরে গত ২০ জুলাই ছিলো ডে কেয়ার সদস্যদের এক মিলনমেলা । নিউইর্য়ক সিটির ওয়েস্ট হেম্পস্টেড এ আয়োজিত বনভোজন অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে সাজানো হয়েছিলো এক ব্যতিক্রমী আয়োজনে । দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত এই বনভোজন স্থানের চারপাশ জুড়ে ছিলো নানান রকমের ফেস্টুন ব্যানার।
বনভোজনকে ঘিরে সকাল থেকেই ডে কেয়ারের সদস্যদের প্রানবন্ত উপস্থিতি সবার নজর কাড়ে । বাদ্যযন্ত্রের তালে তালে আমন্ত্রিত অতিথি ও ডে কেয়ার সদস্যদের স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।
লাল ফিতা কেটে বনভোজন আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের সিইও শাহ নেওয়াজ ও সিএফও মোহাম্মদ জাহিদ আলম । অতিথিদেও মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্রস্থ এনটিভি প্রতিনিধি ফরিদ আলম, নবযুগের সম্পাদক সাহাবুদ্দিন সাগর, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, আজকালের মহাব্যববস্থাপক এবি সিদ্দিকুর রহমান, প্রমোটার বদরুদ্দোজা সাগর,হারুন ভূঁইয়া, মোহাম্মদ নমী ও লায়ন মশিউর রহমান মজুমদার। 
বনভোজনে ডে কেয়ারের সকল সম্মানিত সদস্য ছাড়াও নিউইর্য়কে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক, আইনজীবীসহ সঙ্গীত জগতের তারকারাও উপস্থিত ছিলেন ।

দিনভর প্রানবন্ত আড্ডা , সাংস্কৃতিক অনুষ্ঠান, জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনার ব্যতিক্রর্মী সব আয়োজনে বনভোজন অনুষ্ঠানটি ছিলো দারুন উপভোগ্য ।  সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, রেশমী মির্জা ও অনিক রাজ। সমাপনী পর্বে আকর্ষণীয় পুরষ্কার বিতরন করা হয় লটারীতে বিজয়ীদের মধ্যে ।