শনিবার   ২৫ জুলাই ২০২৬   শ্রাবণ ৯ ১৪৩৩   ০৯ সফর ১৪৪৮

৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৬ এএম, ২৫ জুলাই ২০২৬ শনিবার

 


নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের প্রস্তুতি সভা গত ২২ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ প্যারেডের প্রস্তুতি সভায় আয়োজক কমিটি প্যারেড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠিকে এক সুতোয় গাঁথতে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের আয়োজন করা হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী, প্যারেডের মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আলম নমি, কমিউনিটি এক্টিভিস্ট রিয়েলটর নূরুল আজিম, আকতার হোসেন, পাকিস্তানি কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রহিম হাওলাদার, শাহনাজ বেগম, আকবর হায়দার কিরন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,মাকসুদুল হক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, জায়েদ, নেপালি কমিউনিটি এক্টিভিস্ট মেরিনাসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, জেলা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্যারেডের প্রধান সম্বনয়কারী শাহ শহিদুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কে বসবারসত দক্ষিণ এশিয়ার সব দেশের কমিউনিটি মানুষজনকে এই প্রথম এক মঞ্চে আনার আয়োজন প্রশংসনীয়। বাংলাদেশ সোসাইটি বা বাংলাদেশ এ প্যারেডের আয়োজক পক্ষ হলেও এতে অন্য দেশের কমিউনিটিকে নিবিড় ভাবে সম্পৃক্ত করতে হবে।  সবগুলো দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে প্যারেডে নিয়ে আসতে হবে। এজন্য ব্যপক প্রচার-প্রচারণা বা ক্যাম্পেইন চালাতে হবে। এছাড়া আন্তদেশিয় এমন সাংস্কৃতিক ও সমন্বিত অনুষ্ঠান নিয়মিত আয়োজন হতে। এতে এশিয়ার দেশগুলোর মানুষের মধ্যে সম্পৃতি তৈরি হবে। একই সঙ্গে সব দেশের নতুন প্রজন্মকে এসব আয়োজনে অংশীদার করতে হবে।

 
  


আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য এ প্েযারেডে  বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আয়োজন নিয়ে তাদের পরামর্শ নেয়া হচ্ছে। তাদের দেশের মানুষজনের উপস্থিতর উপর জোর দেওয়া হচ্ছে। প্রস্তুতি সভাও তিনিটি দেশেল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।
আয়োজকরা আরও জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।