মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬   ভাদ্র ১০ ১৪৩৩   ১১ রবিউল আউয়াল ১৪৪৮

নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৭ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার


 
নিউইয়র্কে রাজাকার নামে গাড়ির প্লেট। তাও আবার দামি গাড়ি ‘বিএমডব্লিউ’তে। গেল সপ্তাহে রাজাকার প্লেট নামের গাড়িটি জ্যাকসন হ্ইাটসের বিভিন্ন রাস্তায় ঘুরছিল। গাড়ির প্লেট দেখে অনেকের মধ্যে কৌতুহল জাগে। গাড়িটি ৭৫ স্ট্রিটে পার্ক করা হয়। একজন প্রবাসী বাংলাদেশি গাড়ির চালককে কৌতুহলবশত প্লেটের নাম নিয়ে প্রশ্ন করেন। জবাবে গাড়ির চালক বাংলাদেশি যুবক বলেন, কি হয়েছে। রাজাকারতো একটি ভালো শব্দ। এতে আপত্তির কি আছে। দিস ইজ আমেরিকা। আমার এটা স্বাধীনতা।
গাড়ির চালক বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বাস করেন।