নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার
আলোচনায় শামীম ওসমান। নারায়নগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও সমালোচিত। ‘খেলা হবে’ বক্তব্যের কারণে শেখ হাসিনার শাসনামলে তুমুলভাবে আলেচনায় আসেন। নারায়নগঞ্জের ‘গড ফাদার’ হিসেবেও তার নামে বিভিন্ন পত্রিকায় খবরের শিরোণাম হয়েছিলেন । বেগম খালেদাজিয়ার গাড়ি বহলে হামলার জন্য ছিলেন সমালোচিত। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি দেশ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র হয়ে নিবাস গড়েন কানাডায়। ২০০৮ সালে দেশে ফেরেন। ১৭ বছর আওয়ামী শাসনামলে নারায়নগঞ্জের রাজনীতিতে ছিলেন দূর্দান্ত প্রতাপের মূর্ত প্রতীক। তার ইশারায় সেখানে বাঘে মহিসে জল খেত। কিন্তু ২০২৪ এর ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো দেশ ছাড়েন। ভারত ও দুবাই হয়ে পত্তন গেড়েছেন নিউইয়র্কে। বাংরাদেশ সরকারের তথ্যানুসারে তিনি একজন পলাতক আসামী। গত ২ বছর আড়ালে আবডালে থাকলেও ইদানিং তাকে জনসন্মুখে দেখা যাচ্ছে। জামাইকা এলাকায় তাকে বেশ দেখা যায়। ৪ জুলাই একটি রিভার ক্রুজে অংশ নিয়ে সবার নজর কাড়েন। নদীর পাড়ে দাঁড়িয়ে একক মনন চিত্তে তার সিগারেট ফোঁকা সোশাল মিডিয়ায় ব্যাপক স্থান পায়। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানগুলো থেকে এখনও দূরে রয়েছেন শেখ হাসিনার আস্থাভাজন এই শামীম ওসমান।
গত ৪ জুলাই ছিল আমেরিকার ২৫০তম স্বাধীণতা দিবস উপলক্ষ্যে অল কাউন্টি হোম কেয়ারের ক্রুজ। এতে প্রতিষ্ঠানটির শতাধিক হোম কেয়ার ও ডে কেয়ারের সেবাগ্রহিতা/পেশেন্ট অংশ নেন। তা উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও আব্দুল কাদের শিশির।
সেবাগ্রহিতার পাশাপাশি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মি এতে আশ নেন। এরমধ্যে উল্লেখযোগ্যরা হলেন আলোচিত সাবেক সাংসদ শামীম ওসমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিষ্টার সাজ্জাদ সবুজ।
