এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:২৩ এএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
আজ শুক্রবার ৩ জুলাই বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করবে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি।
খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি তার অনুষ্ঠানের বিষয় বৈচিত্র, আধুনিক চিন্তাধারা, সুস্থ ও রুচিসম্মত নাটক নির্মাণ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয়। আগামীতেও এনটিভি তার এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর বলে কর্তৃপক্ষ মনে করে। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি ঢাকা অফিস । গতবারের মতো এবারও উত্তর আমেরিকা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে । এবার এনটিভি ও গোল্ডেন এ্যাজ হোম কেয়ার যৌথভাবে জন্মদিন উপলক্ষে উডসাইডের গুলশান ট্যারেসে গালা ডিনার পার্টি ও এপরিসিয়েশন এ্যাওয়ারডের আয়োজন করেছে। কমিউনিটির স্বনামধন্য কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই এ্যাওয়ারড পরদান করা হবে।
নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও গোল্ডেন এ্যাজ হোম কেয়ার’র প্রেসিডেন্ট এ সিইও শাহ নেওয়াজ বলেন, দেশের গন্ডি পেরিয়ে সুদূর আমেরিকায়ও এনটিভির সংবাদ ও সুন্দর সুন্দর পরিবেশনা দর্শকদের মন কেড়েছে। আমি এনটিভির ২৪ বছরের পথচলার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আশা করি এনটিভি তার এই সুনাম আগামীতেও ধরে রাখবে ।
এনটিভির নর্থ আমেরিকার ব্যুরো চিফ ফরিদ আলম বলেন, দেশেও এনটিভি’ সাথে ছিলাম প্রবাসেও সাথে আছি । এনটিভি আমার টেলিভিশন মিডিয়ার প্রথম ভালোবাসা । এনটিভির সাথে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে। এই টিভি চ্যানেলের মাধ্যমে দেশ ও প্রবাসের কোটি দর্শকের প্রাণের দাবি সুন্দর সুন্দর অনুষ্ঠান ও সংবাদ উপহার দিতে পেরে আজ আমিও আনন্দিত। এনটিভি বেঁচে থাকুক কোটি দর্শক শুভানুধ্যায়ীদের হৃদয়ে। (প্রেস বিজ্ঞপ্তি)
