নতুন জীবন পেলেন রোনালদো
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:০৯ এএম, ৪ জুলাই ২০২৬ শনিবার
ঘটনা বহুল খেলায় পর্তুগাল শেষ ষোল খেলার সুযোগ পেয়েছে। খেলায় ফলাফল ২-১। তবে ম্যাচের শুরুটা ছিল ক্রোয়েশিয়ার। তারা ১ গোলে এগিয়েও ছিল। এরপর রোনালদোর দল পেনাল্টি পেল, রোনালদোও গোল পেল। এবারের বিশ্বকাপে এ ম্যাচটি ছিল রোনালদোর অস্তিত্বের লড়াই। হেরে গিয়েও বেঁচে গেলেন তিনি। ঈশ্বরের আশির্বাদে পেনাল্টি গোল। এক-এক গোলে সমতা। এই খেলায় তিনটি গোল বাতিল হয়। অফসাইডে অভিযোগে রোনালদোর একটি গোল বাতিল হওয়ার পর খেলায় বেশ চাঞ্চল্য তেরি হয়। এর পর ক্রোয়েশিয়ার দুটি গোল বাতিল হয়। দুই দলের দুই মহা তারকা রোনালদো ও মডরিচের এটাই শেষ বিশ্বকাপ। তবে শেষটা রাঙ্গানো হলোনা মডরিচের। গোল পেলেন না, বিশ্বকাপ থেকেও বিদায় নিয়েছেন। এদিক থেকে রোনালদোর এখনো সুযোগ আছে, রোনালদো গোলও পেয়েছেন।
এদিকে কানাডার টরেন্টো স্টেডিয়ামের ভিতরের মতো বাইরেও ছিল ঘটনাবহুল। ম্যাচে ইটপাটকেল ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব উত্তেজনা ছড়ানোও খেলার অংশ। বিশেষ করে এখন পর্যন্ত বিশ্বকাপের যা পরিস্থিতি। তাতে শেষ আটের খেলা বেশ জমবে। আজ শুক্রবার অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা ও আলোচিত ‘পুচকে’ কেপ ভার্দের সঙ্গে। তিন বিশ্বকাপ জয়ী মেসির দেশ আর্জেন্টিনার সামনে ছোট দ্বীপ রাস্ট্র কেভ ভার্দে বেশ ছোটই, ৫ লাখ মানুষের দেশ। নবাগত হলেও এবার মিডয়ায় বেশ মাতামাতি বা উত্তেজনা রয়েছে কেপ ভার্দকে নিয়ে। কারণ তারা অনেক পরাশক্তির সঙ্গে সমানে লড়াই করে নক আউটে এসেছে। কেপভার্দেকে গোল রক্ষককে তো চিনের গ্রেট ওয়ালের সঙ্গে তুলনা করা হয়।
মিসর ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচও বেশ গুরুত্বপূর্ণ। জাপান বাদ যাওয়ার পর এশিয়ার দেশ অস্টেলিয়ার উপর এখন এশিয়ানদের ভরসা। তবে লিভারপুল সুপারস্টার সালাহর মিসরকে অনেকে এগিয়ে রাখছেন।
এখন পর্যন্ত যা অবস্থা তাতে পুরনো দলগুলোই শেষ আটে স্থান পাচ্ছে। তবে কেপভার্দের মতো নতুন কেউ যাবে কিনা তেমন সম্ভাবনা কম, থাকলেও তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
নানা আলোচনা-সমালোচনার এ বিশ্বকাপের আসর ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। ম্যাচের আগে ও পরে তাদের অবস্থান করা নিয়ে ইরানের সঙ্গে অনেক অবিচার হয়েছে। এ বিশ্বকাপ আয়োজিত দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকায় প্রচন্ড গরম, এক স্টেডিয়াম থেকে অন্যটা অনেক দূরে। এক দেশ থেকে আরেক দেশে। তবে আমার সাতটি বিশ্বকাপ কাভারের অভিজ্ঞতা বলে, একারের বিশ্বকাপ নানা কারণেই আলাদা।
