চার্চ এভিনিউতে ‘আড্ডা খানা’র যাত্রা শুরু
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৯ এএম, ৭ জুন ২০২৬ রোববার
নিউ ইয়র্কে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশিদের বসবাস আর সে সাথে পাল্লাদিয়ে বাড়ছে ব্যবসা-বাণিজ্য। তারই ধারাবাহিকতায় গত ১ জুন সোমবার ব্রকলিনের ৯৩ চার্চ এভিনিউতে উদ্বোধন হলো ‘আড্ডা খানা’ নামে সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় এবং দেশীয় স্বাদের খাবার-দাবারের একটি রেস্টুরেন্ট। শাহজাহান এবং ইয়াসিন আরাফাত (রাফি) নামের দুই তরুণ উদ্যোক্তা হলেন এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। সোমবার দুপুরে জোহর নামাজের পর স্থানীয় দারুল জান্নাহ মসজিদের ইমাম আশরাফউদ্দিন এর দোয়া ও মোনাজাত এবং প্রচুর সংখক প্রবাসী বাসিন্দাদের উপস্থিতিতে উক্ত রেস্টুরেন্টটির উদ্ভোধনী ঘোষণা করা হয়। এ সময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে মালিকদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছার পাশাপাশি সততার সাথে ব্যবসা পরিচালনা এবং সর্বদা ক্রেতাদের সন্তুষ্টি, খাবারের উন্নত মান বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়াও সপ্তাহে ৭ দিনই এবং ২৪ ঘন্টা খোলা থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
