শুক্রবার   ২২ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩   ০৫ জ্বিলহজ্জ ১৪৪৭

নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:০০ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার


 
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা ও আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান।  নিউইয়র্কের সকলের পরিচিত ও একমাত্র নারী সংগঠন ‘তারার আলো উইমেন্স সোসাইটি ইন্ক্ ইউএসএ’ আয়োজিত উক্ত অনুষ্ঠানকে সফলভাবে উপস্থাপন ও দর্শকদের আনন্দ দেয়ার  লক্ষে নানা রকম আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।  তারার  আলোর প্রেসিডেন্ট  মীনা ইসলামের নেতৃত্বে গত ১৮ মে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে আরো অংশগ্রহণ করেন পান্না কবির, মলি, শিবলী, ডাঃ নার্গিস রহমান , আনিসুর রহমান , মোহর খান ও তারার আলোর অন্যান্য সদস্যগণ। মেলাতে থাকবে মহিলাদের জন্য ঈদের আকর্ষণীয় ড্রেস, জুয়েলারি , বিভিন্ন মুখরোচক খাবার-দাবারসহ হরেক রকমের পণ্যের স্টল। এছাড়া থাকছে নাচ , গান ও ফ্যাশন শো।  ঈদের ঠিক আগে অনুষ্ঠিতব্য এই  মেলায় সকলকে শেষ মুহূর্তের কেনা-কাটা ও বিনোদনে অংশ নেয়ার জন্য আহবান জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।