মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৬ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার


নিউইয়র্কে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে ব্রঙ্কসে নতুন একটি প্রিসেন্ট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে  ব্রঙ্কসে সাবেক ৪০ নম্বর প্রিসেন্ট ভবনে নতুন ‘প্যাট্রোল বারো সাউথ’ বেস-এর উদ্বোধন করলেন মেয়র জোহরান মামদানী। এটি নিউইয়র্কের ২৫৭ আলেকজান্ডার এভি ব্রঙ্কস একটি নতুন পুলিশ প্রিসেন্ট। উদ্বোধন অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানী উপস্থিত হয়ে বক্তব্য  রাখেন।  এ সময় মেয়রের অফিসের সিনিয়র কর্তকর্মা, বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ আমন্ত্রিত হয়েছিলেন। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ি, আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ, আজকাল পত্রিকার ম্যানেজিং এডিটর রানো নেওয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের মেয়র মামদানি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নতুন এই প্রিসেন্ট। এই এলাকায় অপরাধ প্রবণতা রেকর্ড পরিমাণ কমিয়ে আনা হয়েছে। নতুন প্রশাসনিক বিন্যাসের মাধ্যমে ব্রঙ্কসের দক্ষিণ অঞ্চলের প্রিসেন্টগুলোর তদারকি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।’ অনুষ্ঠানে এনওয়াইপিডির  ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।