শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০২ এএম, ১৬ মে ২০২৬ শনিবার

  
 
নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, গোল্ডেন এইজ হোম কেয়ার-এর সিইও ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর ‘ফার্স্ট ভাইস গভর্নর’ নির্বাচিত হওয়ায় কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত হলেন। । সর্বস্তরের মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত সংবর্ধিত হন। এতে লায়ন শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির ভালোবাসায় আমি আপ্লুত। তিনি সবাইকে নিয়ে কমিউনিটিকে আরো এগিয়ে যাওয়ার উপর  ̧গুরুত্ব দেন। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানবসেবা এবং কমিউনিটির উন্নয়নে শাহ নেওয়াজের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। 
সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে সোমবার ১১ মে সন্ধ্যাায় লায়ন শাহ নেওয়াজের সংবর্ধনা উপলক্ষে এই আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। নর্থ আমেরিকা এক্সপেট্রিয়েট বাংলাদেশী এলায়েন্স ছিলো এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, জামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ) সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং μেস্ট ও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা লায়ন শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবতাবাদী, পরোপকারী সুন্দও মনের মানুষ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে ‘ফার্স্ট ভাইস গভর্নর’ পদে শাহ নেওয়াজের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য গর্বের বিষয়। আগামী বছর তিনি গভর্ণও নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে তিনি ইন্টারন্যাশনাল গভর্ণর নির্বাচিত হয়ে শুধু কমিউনিটি নয় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লায়ন শাহ নেওয়াজ-এর এই সাফল্যের পিছনে তার সহধর্মিনী শাহ নেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সংগীত শিল্পী রানো নেওয়াজের অবদানের কথাও  ̄স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গোল্ডেন এইজ হোম কেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট শিল্পী লায়ন আমেনা নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব-এর সভাপতি মনোয়ারুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিক’র সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বিএ-ওয়ান এর পিডিজি এলএন এম এস শেকিল চৌধুরী, সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লায়ন্স ক্লাবের সেμেটারী লায়ন নিশান রহীম, পিডিজি তরুহরা চৌধুরী, লায়ন আহসান হাবীব, লায়ন হাসান জিলানী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, জামাইকা বাংলাদেশী এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রকী আলিয়ান, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নাসির খান পল, জ্যাকব মিল্টন, কাজী আজম, ফিরোজ আহমেদ,আমিন মেহেদী, আনিসুল কবীর জাসির, বদরুদ্দোজা সাগর, নওশাদ হায়দার, সালেহ আহমেদ মানিক, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহানাজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর স্বাগত ঊক্তব্য রাখেন সাংবাদিক ফরিদ আলম ও অনিক রাজ। শাহ নেওয়াজ গ্রুপে কর্মরতদের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিকী, বেলাল আহমেদ ও মাহমুদা হাসিন কনা।       

 

          

আনন্দমুখর পরিবেশে কেক কাটা, আড্ডা, শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জাামান বকুল ও রেশমী মির্জা। অনুষ্ঠান সঞ্চারণায় ছিলেন শারমিন সোনিয়া সিরাজ।