শনিবার   ১৮ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ০১ জ্বিলকদ ১৪৪৭

নিউইয়র্কে দু’জন বাংলাদেশি আটক

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার


 
নিউইয়র্কের বাফেলো সিটিতে ইউএস ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইস গত সোমবার সকাল ৮টার কিছুক্ষণ পর অভিযান চালিয়ে দু’জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বাফেলোর স্থানীয় মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশিত হয়েছে। তাদের পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজ শেষে এনডোভার এভিনিউ- এর বাসায় ফিরছিলেন নূর মোহাম্মদ। এ সময় আইস কর্মকর্তারা তার পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সঙ্গে যেতে বলা হয় এবং পরে তাদেরকে  বেটাভিয়া ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। আটকদের অপরজন মহিউদ্দিন। যিনি দীর্ঘদিন ধরে একটি বাংলাদেশি সুপার মার্কেটে কর্মরত ছিলেন। তাকেও একই ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।