মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৬ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪৪ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

সভাপতি প্রার্থীতায় রাসেল, জিলানী ও আলম

 
 
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী,মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম। গত ৩১ মার্চ বুধবার গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়নের সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেএফএম রাসেল। সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মশিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গর্ভণর শাহ নেওয়াজ।
মে মাসের  তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই ৩ জন প্রার্থী আগ্রহের কথা ঘোষণা করেছেন। তারা হলেন বর্তমান  সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম। জ্বনাব আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন। তার বিপরীতে বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এমএন হায়দার মুকুট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা ২ শতাধিকের ্ওপর। ক্লাব সদস্যদের রিনিউয়াল ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।