শনিবার   ২৮ মার্চ ২০২৬   চৈত্র ১৩ ১৪৩২   ০৯ শাওয়াল ১৪৪৭

নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার



  
 
সিটি ইউনিভারসিটি অব নিউইয়র্কেও ৮ হাজার ছাত্রছাত্রীই হোমলেস। আর এ তথ্যটি প্রকাশ করেছেন ইউনিভিারসিটির উপাচার্য অ্যালিসিয়া আলভেরো। তিনি গত শুক্রবার বলেছেন,এই ধরনের পরিসংখ্যান প্রতি দুই বছর অন্তর পরিচালিত হয়। ২০২৪ সালে কমিউনিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গৃহহীনতার হার ছিল তুলনামূলকভাবে বেশি।
আলভেরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যার ৫ শতাংশই জানিয়েছে যে, গত এক বছরের মধ্যে তারা আবাসন সংক্রান্ত অনিশ্চয়তা বা সংকটের সম্মুখীন হয়েছে।”  তিনি আরও বলেন, “ওই প্রাক্কলনের ওপর ভিত্তি করে বলা যায় যে, এক বছরের ব্যবধানে প্রায় ৭,৮৭১ জন শিক্ষার্থী আবাসন সংকটের কথা জানিয়েছে।”

আবাসন সংক্রান্ত সমস্যার অন্যান্য সূচকগুলোর হার ছিল আরও অনেক বেশি। ২০২৪ সালের জরিপে অংশগ্রহণকারীদের ২০ শতাংশই জানিয়েছে যে, গত এক বছরে তারা তাদের বাড়িভাড়া কিংবা মর্টগেজের কিস্তি পরিশোধ করতে পারেনি, অথবা নির্ধারিত অর্থের চেয়ে কম পরিশোধ করেছে।

সিটি কাউন্সিলের সদস্য রিটা জোসেফ বলেছেন, “এই সংখ্যাগুলো উদ্বেগজনকভাবে অনেক বেশি।” ‘অ্যাডভোকেটস ফর চিলড্রেন অফ নিউ ইয়র্ক নামক সংস্থার ২০২৪-২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে গৃহহীনতার হার রেকর্ড-উচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই গবেষণায় উঠে এসেছে যে, পুরো বছর জুড়ে প্রতি সাতজন শিক্ষার্থীর মধ্যে একজন গৃহহীন অবস্থায় দিন কাটিয়েছে।
অন্যদিকে, ‘স্কুলহাউস কানেকশন’ এর একটি গবেষণায় দেখা গেছে যে, সারা দেশজুড়ে কলেজ শিক্ষার্থীদের প্রায় ১৪ শতাংশই গত এক বছরে নিজেদের গৃহহীন হিসেবে উল্লেখ করেছে।