শুক্রবার   ২৬ জুন ২০২৬   আষাঢ় ১২ ১৪৩৩   ১০ মুহররম ১৪৪৮

আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার


 
 
ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় গত ১১ মার্চ বুধবার আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ ইন্ক্ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস এর একটি রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কুইন্সের বিভিন্ন  এলাকার ট্রাভেল এজেন্সি ব্যবসায় নিয়োজিত মালিকগণ অংশগ্রহণ করেন। এছাড়াও প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ অতিথিবৃন্দ ও রোজাদাররা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে  যোগদান  করেন স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৩ থেকে এন ওয়াই সিনেট প্রার্থী হাইরাম মনসেরেট। আরো উপস্থিত ছিলেন আমিটারস এয়ারলাইন্স এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স এর প্রতিনিধিগণ। ইফতার মাহফিল এর  সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্কাইলান্ড ট্রাভেল কর্ণধার মাসুদ মোর্শেদ। স্বাগত  বক্তব্য রাখেন সভাপতি ও কর্ণফুলী ট্রাভেল এর কর্ণধার মোহাম্মদ সেলিম (হারুন)। তিনি আগত অতিথিদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও তার মহত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।  এছাড়াও  আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে অনেকেই সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। ইফতারপূর্ব কোরআন থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইসমাইল ও রাহমানিয়া ট্রাভেলস এর কর্ণধার কে রহমান।