শনিবার   ০৭ মার্চ ২০২৬   ফাল্গুন ২২ ১৪৩২   ১৮ রমজান ১৪৪৭

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৩২ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো ভাবগম্ভীর পরিবেশে। গত বুধবার ৪ মার্চ উডসাইডের গুলশান ট্যারেসেতে ইফতার মাহপিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট২ আর-২০ এর সেকেন্ড ভাইস গভর্ণর ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মশিউর রহমান। সভাপতি জেএফএফ রাসেল মধ্যপ্রাচ্য সংকটের কারনে বাংলাদেশে আটকা পড়ে আছেন। সে কারনে অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। 
ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ যোগ দেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদ, মোহাম্মদ আলী,ফাহাদ সোলায়মান, আব্দুর রহিম হাওলাদার, এস উদ্দীন পিন্টু, নুরুল আজিম, এডভোকেট মতিউর রহমান,রকি আলিয়ান,মহিউদ্দীন দেওয়ান,ফকরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, মোহআম্মদ সাঈদ, আব্দুর রশীদ,এএফএম জামান,ডা. আব্দুল হক,জে মোল্লাহ সানী, অনিক রাজ,আহসান হাবিব, বেলাল আহমেদ, মনিরুল ইসলাম, হাসান জিলানী, মাসুদ রানা তপন,শহিদুল হক,শাহ জে চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী,  আব্দুল বাতেন,এম এন হায়দার মুকুট,মিয়া মোহাম্মদ দুলাল, আনিসুল ইসলাম টনি,রুহুল আমিন, এবিএম সালেহউদ্দীন ও তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।
গুন্দও পরিবেশ ও আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হলেও কতিপয় ব্যক্তির অসুস্থ ছবি তোলার প্রতিযোগীতার ইফতার মাহফিলের ভাগগমবথীর পরিবেশ কিছুটা নষ্ট হয়।