শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১৫ ১৪৩২   ১১ রমজান ১৪৪৭

মামদানির ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবে প্রতিবাদ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
নিউইয়র্ক সিটির বড় বাজেট ঘাটতি পূরণে প্রপার্টি ট্যাক্স প্রায় ৯.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন মেয়র জোহরান মামদানি। আর এর প্রতিবাদ উঠেছে শহরব্যাপী।এমনিতেই নিউইয়র্কারদের যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটের তুলনায় বেশি ট্যাক্স গুণতে হয়। স্টেট ও ফেডারেলের বাইরে সিটিতে বসবাসের জন্য অতিরিক্ত সিটি ট্যাক্স দিতে হয়। ব্যয়বহুল এ শহরে নবনির্বাচিত মেয়র মামদানি আবার ৯.৫% প্রোপার্টি ট্যাক্স বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এতে সাধারন মানুষ ক্ষুব্ধ। আর এর প্রকাশ্য প্রতিবাদটি উঠেছে ব্রংক্স থেকে। ব্রংকসের পার্কচেষ্টারের গত বৃহস্পতিবার দেখা গেলো ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশিরা । অথচ এরাই মেয়র নির্বাচনে দলে দলে মামদানিকে ভোট দিয়েছেন। ব্রংকসের কমিউনিটি বোর্ড সদস্য ও কমিউনিটি একটিভিস্ট এম এন মজুমদার ফেস্টুন হাতে নিয়ে বলেছিলেন, কেউ না এলেও আমি একাই মামদানির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাবো। এটা অন্যায়। প্রতিবাদটা ব্রংকস থেওেই শুরু হোক। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক) বৃহস্পতিবার ট্যাক্স বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখান করে প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন এম এন মজুমদার,এ ইসলাম মামুন,মোঃ আলাউদ্দীন, জামাল হোসেন,জামাল আহমেদ,জামাল চেয়ারম্যান ও জহিরুল ইসলাম।