শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


   
 
বাংলাদেশি আমেরিকান জাকির চৌধুরী সিপিএ, জে মোল্লা সানি ও শামসুল হক লড়ছেন নিউইয়র্ক স্টেট এসেমব্লিতে। জাকির লড়ছেন বাংলাদেশীদের হাব ব্রংকসের পার্কচেষ্টার এলাকা থেকে। স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট-৮৭ তার নির্বাচনী এলাকা। সানি লড়বেন স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট‘৩২ আসনে। শামসুল হক এসেমব্লি ডিস্ট্রিক্ট-৩০ থোকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী ২৩ জুন ২০২৩ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।   জাকিরকে জিততে হলে প্রায় ৮ হাজার ভোট পেতে হবে। সেখানে এককভাবে বাংলাদেশি ভোটারই রয়েছে প্রায় ৫ হাজার। এই বিশাল ভোট ব্যাংক বাংলাদেশি প্রার্থীকে ভোট দিলে জাকির এগিয়ে যাবেন অনেকদূর। অন্যান্য কমিউনিটির ভোট প্রয়োজন হবে ৩ হাজারের মতো। জাকির বাংলাদেশি ভোটারদের ঐক্যবদ্ধ করে অন্যান্য কমিউনিটিতে কাজ করছেন। এই নির্বাচনী এলাকায় ৫৩ শতাংশ ভোটার হচ্ছেন হিসপানিক। ২৯ শতাংশ আফ্রিকান-আমেরিকান। জাকির চৌধুরী আজকালকে বলেন, আমি দিনরাত এই ২টি কমিউনিটির সাথে কাজ করছি। জাকিরকে প্রাইমারিতে বর্তমান এসেমব্লিওম্যান কারিনেস রয়েস এর মুখোমুখি হতে হবে। 
জে মোল্লা সানী কুইন্সের জামাইকা এলাকায় পরিচিত মুখ। জামাইকা বাংলাদেশী ফ্রেন্ডস সোস্ইাটির সাবেক সাধারন সম্পাদক। কমিউনটি বোর্ড সদস্য। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।  স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট-৩২ থেকে প্রার্থী হয়েছেন। তার বিপরীতে লড়তে যাচ্ছেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের ডেপুটি চীফ অব স্টাফ নাথানিয়েল হেজখিয়া, লাটোয়া লিগ্রান্ড, কুইন জনসন ও তুনিসিয়া মরিসন।  নির্বাচনী এলাকাটি কুইন্সের হিলসাইড, জামাইকা এভিনিউ, ১৩৭ এভিনিউ, ম্যারিক ব্লুবার্ড,ভ্যানউইক এক্সপ্রেসওয়ে ও সাউথ জামাইকা নিয়ে গঠিত। এই এলাকায় প্রায় ৫ হাজার বাংলাদেশি ভোটার রয়েছেন। দক্ষিন এশীয় ভোটারের পরিমান প্রায় ১৫ হাজার। এই ডিস্ট্রিক্টের বর্তমান এসেমব্লিওম্যান ভিভিয়ান কুক। ২ যুগেরও বেশি সময় ধরে তিনি নির্বাচিত হয়ে আসছেন। ৮১ বছর বয়স্কা ভিভিয়ান অবসরে যাচ্ছেন। তার এই শূন্য আসনে বাংলাদেশি জে মোল্লাহ সানী প্রাথী হচ্ছেন। এখনও কোন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার করেননি। তবে সানী জনমত গড়তে মাঠে সক্রিয় রয়েছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে জুন মাসে। ভিভিয়ান কুক ২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৪,৩৮৪ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এই ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় প্রাইমারিতে যিনি জয়লাভ করে তাকেই চূড়ান্ত বিজয়ী বলে ধরে নেয়া হয়। বাংলাদেশিরা সানীর পক্ষে একযোগে ভোট দিতে গেলে এই আসনে সানীর বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল। 
শামসুল হক সাবেক পুলিশ অফিসার। মেয়র মামদানির ইনাগুরেশন টিমের সদস্য ছিলেন। কমিউনিটিতে সক্রিয়। তিনি এসেমব্লিতে লড়তে চাচ্ছেন ডিস্ট্রিক্ট-৩০ থেকে। উডসাইড, এলমহার্স্ট,মেছপাথ, জ্যাকসন হাইটস ও গ্রান্ড এভিনিউ এলাকা নিয়ে তার নির্বাচনী এলাকা। শামসুল হকের প্রার্থীতা ঘোষণার ১ ঘন্টার মধ্যেই প্রচুর বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ সোশাল মিডিয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এটর্নি মঈন চৌধুরী, জয় চৌধুরী, জাসির কবির, খাযরুল ইসলাম খোকন,এম এন মজুমদার,মোহাম্মদ আমিন,কাজি খান, সাংবাদিক ও মাওলানা শহিদুল্লাহ,জালালাবাদের মইনুল ইসলাম ও কামরুল ইসলাম সনি। ডিস্ট্রিক্ট এসেমব্লিম্যান স্টিভেন রাগা এই পদে নির্বাচন করছেন না। তিনি লড়বেন স্টেট সিনেটে। শামসুল হক রাগার ছেড়ে দেয়া আসনে নির্বাচনের আগ্রহনপ্রকাশ করেছেন।