বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

টেলিভিশন অনুষ্ঠানের মতো মাদুরোর আটকের ঘটনা ‘লাইভ’ দেখেছেন ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

রাজধানী কারাকাসে বৃহৎ পরিসরে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মাদুরোর গ্রেপ্তারের ঘটনাটি টেলিভিশন অনুষ্ঠানের মতো রিয়েল টাইমে দেখেছেন।

 

শনিবার (৩ জানুয়ারি) ফক্স নিউজ জানিয়েছে, এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।

 

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইউএসএস ইও জিমা জাহাজে চড়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছেন মাদুরো। ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে মাদক ও অস্ত্রের অভিযোগের মুখোমুখি করা হবে।

 

তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে গোপনে পরিকল্পিত এই অভিযানের সময় একটি হেলিকপ্টারের আঘাতে কিছু আমেরিকান আহত হয়েছেন।

 

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দেন এবং অভিজাত মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যান।

 

ট্রাম্প ভেনেজুয়েলার তেলের দিকে ইঙ্গিত করে বলেছেন, ভেনেজুয়েলার তেল শিল্পের ভবিষ্যতের সঙ্গে আমেরিকা 'খুব জোরালোভাবে যুক্ত' হবে- কারণ এখন আর এটি মাদুরোর নিয়ন্ত্রণে নেই। তিনি ফক্স নিউজে বলেন, 'আমাদের কাছে বিশ্বের সেরা তেল কোম্পানিগুলো আছে- সবচেয়ে বড়।'