মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬   ভাদ্র ৩ ১৪৩৩   ০৪ রবিউল আউয়াল ১৪৪৮

যে অনুষ্ঠানের কারণে ইলন মাস্কের সম্পদ কমল দেড় হাজার কোটি ডলার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১১ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা। সেখানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন প্রতিষ্ঠানটির সিইও এবং মালিক ইলন মাস্ক। যদিও ‘উই রোবট’ নামের এ অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের বাজারজাতের কোনো তথ্য জানানো হয়নি। আর এতে খুবই হতাশ হয়েছেন টেসলার বিনিয়োগকারীরা।

জানা গেছে, এই অনুষ্ঠানের পরপরই টেসলার শেয়ারের দাম ৯ শতাংশ কমে যাওয়ায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন বা দেড় হাজার মার্কিন ডলার কমে গেছে। তবে দেড় হাজার মার্কিন ডলার হারালেও এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক।
বলা হচ্ছে, অপ্রয়োজনীয় ওই অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যান প্রদর্শন করা হলেও গাড়িগুলোর বিস্তারিত কারিগরি তথ্য জানাননি ইলন মাস্ক। অনুষ্ঠানে তিনি জানান, ২০২৬ সালের প্রথম দিকে রোবোট্যাক্সির উৎপাদন শুরু হবে এবং ২০২৭ সালে বাজারে পাওয়া যাবে। তবে ২০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম রোবোভ্যান কবে নাগাদ বাজারে আসবে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।