বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

ভূমিকম্পে কেঁপে উঠলো স্ট্যাচু অব লিবার্টি

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৯ পিএম, ৮ এপ্রিল ২০২৪ সোমবার

ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। ভূমিকম্পের আঘাতে কেঁপেছে স্ট্যাচু অব লিবার্টিও। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগে বুধবার বজ্রপাতও হয় এই ভাস্কর্যের ওপর।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার অনুভূত ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। স্ট্যাচু অব লিবার্টি কেঁপে উঠলেও কোনো ক্ষতি হয়নি। এর আগে বুধবার আইকনিক এই ভাস্কর্যে বজ্রপাত হয়।

নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। নিউইয়র্ক সিটির ৪ কোটি ২০ লাখ মানুষ এই কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে।

বজ্রপাত এবং ভূমিকম্পে কেঁপে উঠা নিয়ে এক্স এ একজন কমেন্ট করেছেন, ‘লেডি লিবার্টির একটি খারাপ সপ্তাহ গেল।