বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

কাল গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার পাটি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৬ এএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার


 
 
নিউইয়র্কে  সুপরিচিত হোম কেয়ার প্রতিষ্ঠান  গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার উডসাইডের গুলশান টেরেসে। সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ কমিউনিটির সদস্যদের এ ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবার আহবান জানিয়েছেন। গোল্ডেন এজ কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত বছর ডিসেম্বরেও এই প্রতিষ্ঠান শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছিল। ৪ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরন করেন গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ। বয়োজেষ্ঠদের হোম কেয়ার সেবা প্রদানে কমিউনিটিতে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রসংশা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। কমিউনিটির  ভাইবোনদের নিয়ে একসাথে ইফতার করার জন্যই শাহনেওয়াজ এ পার্টির আয়োজন করেছেন বলে জানিয়েছেন।