বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

স্ট্যাটেন আইল্যান্ড যাতায়াত

ভেরাজোনা ব্রীজে দ্বিমুখী টোল

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫১ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার

 
 
আজকাল রিপোর্ট-
ভেরাজোনা ব্রীজ ধরে ব্রুকলিন প্রান্ত থেকে স্ট্যাটেন আইল্যান্ড যেতে এখন আসা-যাওয়া দুইবার টোল দিতে হবে। দ্বিমুখী এই টোল কার্যকর হবে ২৯ নভেম্বর থেকে। এতদিন রাউন্ডট্রিপ করলেও একবার টোল প্রদান করতে হতো। যা ই-জি পাসধারীদের জন্য ছিল ৬ ডলার ৯৪ সেন্ট। ডাকযোগে এই টোল পরিশোধ করলে লাগছিল ১১ ডলার ১৯ সেন্ট। কিন্তু এখন দ্বিমুখী টোল হওয়ায় ই-জি পাসধারীদের প্রদান করতে হবে ১৩ ডলার ৮৮ সেন্টস।
তবে স্ট্যাটেন আইল্যান্ড প্রান্ত থেকে ব্রুকলিনের দিকে এলে ফিরতি পথে কোন টোল প্রদান করতে হবে না। এতে বিশেষ করে স্ট্যাটেন আইল্যান্ডবাসীরা সুবিধাভোগী হবেন। এ ব্রিজের ওপর দিয়ে যাতায়াতে তাদের একবার টোল প্রদান করতে হবে।
নিউইয়র্ক-নিউজার্সি পোর্ট অথরিটি ও ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ তথ্য জানিয়েছে।