বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

নিউইয়র্ক পুলিশে যোগ দিলেন বিয়ানীবাজারের সন্তান তানভীরুল হক

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:২১ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) যোগ দিয়েছেন বিয়ানীবাজারের কৃতিসন্তান তানভীরুল হক। সম্প্রতি তিনি নিউইয়র্ক পুলিশ একাডেমি থেকে গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করে অফিসার হিসেবে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেছেন।

তানভীরুল হকের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী খসরুল হকের ছেলে এবং বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকের ভাতিজা।

এদিকে, সম্প্রতি বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে নিউইয়র্ক পুলিশ বিভাগে ভাতিজার এই যোগদান সংক্রান্ত একটি পোস্ট প্রকাশের মধ্য দিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সেই পোস্টে পৌর মেয়র তার ভাতিজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সকলের প্রতি দোয়া প্রার্থনা করেন।