মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

টানা তৃতীয় বারের মত জয় পেয়েছেন গোলাম দস্তগীর গাজী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ (রুপগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) জয়লাভ করেছেন। প্রায় ২ লাখ ২৭ হাজার ভোটের বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনীরুজ্জামানকে পরাজিত করেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী।

নির্বাচনে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুজ্জামান (মনির) পেয়েছেন মাত্র ১৬ হাজার ৪৩৪ ভোট ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কমিশনার আবুল ফাতেহ মুহম্মদ শফিকুর রহমান এ ফল ঘোষণা করেন।