বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৮ ১৪৩৩   ২৮ সফর ১৪৪৮

আড়াইহাজারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৫ মে ২০১৯ রোববার

শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ির পাশে একটি মুদিদোকান থেকে ডিম কিনতে গিয়ে সে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে রাতেই রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

ঘটনার পর দোকানদার ধর্ষক আলাউদ্দিন পালিয়ে গেছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপি’র হাজীরটেক এলাকার সিরাজউদ্দিনের ছেলে। এ ঘটনায় রাতেই ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ধর্ষণের শিকার শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। আমি ধর্ষককে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে শনিবার ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন, এ ঘটনা মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।