মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৬ সফর ১৪৪৮

থানায় ঢুকে ওসিকে গুলির অভিযোগ, জাপা নেতা আটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও বিতর্কিত নেতা জাতীয় পার্টির আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানায় প্রবেশ করে ওসিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। জয়নালকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সোমবার রাতে আল জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসারের রুমে বসা দেখে আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে আমি থানায় আছি, ফাইনাল খবর নিয়ে সে থানার প্রবেশ করে আমাকে দেখামাত্রই তার কোমড়ে থাকা অস্ত্র দিয়ে হত্যা করতেই এ কাজটি করেছে।

এদিকে একটি সূত্র জানায়, মূলত বৈধঅস্ত্র জমা নিচ্ছিল সদর থানা পুলিশ। এ কারণেই অস্ত্র নিয়ে থানায় প্রবেশ করেন জয়নাল। তিনি ওসিকে গুলি করেছেন কি না সঠিক বলা যাচ্ছে না।