নগরীর মিশনপাড়ায় ফ্ল্যাট বাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
নগরীর মিশনপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্লাটের তালা না ভেঙে অভিনব কৌশলে দরজায় তালা লাগানো হুক খুলে এক লাখ ত্রিশ হাজার টাকা, একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি, এবং দু’টি দামি সাউন্ড বক্স্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। সলিমুল্লাহ রোডের সিরাজ শেখ এর ৬তলা ভবনের ৫ম তলার ভাড়াটিয়া খাবার হোটেলের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাসায় বুধবার দুপুরের পর যে কোনো সময় এ ঘটনাটি ঘটে।
ভাড়াটিয়া দেলোয়ারের অভিযোগ কয়েকদিন বাড়িওয়ালা তাকে বাস ছেড়ে দিতে বললে তিনি তিন মাসের সময় চান। এতে উভয়পক্ষ সম্মতি দেন। কিন্তু গত দুই দিন আগে তিনি বাসায় চালের বস্তা নিয়ে ঢুকতে চাইলে বাড়িওয়ালা তাতে বাধা দেয়। এক পর্যায়ে বাক বিতন্ডা হয়। এর জের ধরেই এ চুরির ঘটনা ঘটতে পারে।
তিনি আরো জানান, আমি পরিবার নিয়ে ভবনের ৫ম তলার ফ্ল্যাটে থাকি। সকালে বের হই আবার রাতে আসি। বুধবার বিকেল ৩টায় আমার পরিবার পারিবারিক কাজে বাহিলে গেলে এরপর যে কোনো সময় এ চুরি সংগঠিত হয়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শনে করেন।
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
