রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

আমিরাতে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সংযুক্ত আরব আমিরাতে ‌'আজমানস্থ প্রবাসী নারায়ণগঞ্জবাসী' সংগঠনের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন ও আনন্দ আড্ডায় বিজয় উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার শারজা ন্যাশনাল পার্কে দিনব্যাপী আয়োজনে নারায়ণগঞ্জ জেলার আট শতাধিক প্রবাসীর সমাগম ঘটে।

অনুষ্ঠানে জাতীয় পতাকার আদলে তৈরি পোশাক, মাথায় পতাকা বেঁধে প্রবাসীদের প্রাণচাঞ্চল্য পার্কের সবুজ প্রকৃতিতে বাড়তি প্রাণ সঞ্চার করে। প্রীতি ভোজের পর শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন।

বিজয় দিবস নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। অনুষ্ঠানের আকর্ষণ ছিল শিশু-কিশোরদের ক্রীড়া, পুরুষ- মহিলাদের বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা ও রাফেল ড্র। পরে অতিথি ও আয়োজকরা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম জাকারিয়া, মাহতাব, মুজিব, দেলোয়ার, হানিফ, হাসান মাহমুদ, মনির, জর্জ মিয়া, গোলাপ, আমজাদ, আক্তার, শহীদ, আমান। কার্যনির্বাহীর পরিষদের সদস্যদের মধ্যে মোক্তার, শফিক, ওবায়দুল্লাহ, গাজী মাসুদ, আবুল, শাহাজাহান, শাহীন, আরমান, কামাল, ইকবাল, কালাচাঁন, শামীম, ইলিয়াস প্রমুখ।