শুক্রবার   ০৮ মে ২০২৬   বৈশাখ ২৪ ১৪৩৩   ২১ জ্বিলকদ ১৪৪৭

চিশতী বাউলের অভিষেক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

প্রথমবারেরমত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন বেহায়া মন খ্যাত কণ্ঠ শিল্পী চিশতী বাউল। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হলো। বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, লালন সঙ্গীত ‘মিলন হবে কত দিনে’ গানের রিকেম র্ভাসনে তিনি কন্ঠ দেন। নতুন করে গানটিতে সুর করেছেন কোলকাতার দোলন মাইনাক।
 
একজন ৬০ উদ্ধ বাবার অবসর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে আবার বসন্ত চলচ্চিত্রের গল্প। সেখানে দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনম খান বাবার চরিত্র অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন স্পর্শিয়া, মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিদ , আনন্দ খালিদ প্রমুখ। আগামী এপ্রিল মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।