বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধস, নিহত ৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

ভারতের মুম্বাইয়ে ফুট ওভারব্রিজ ধসে দুই নারীসহ কমপক্ষে ৫ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি'র

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের বাইরে ওই ফুট ওভারব্রিজটি ধসে পড়ে।

এনডিটিভি জানায়, ওভারব্রিজটি ১৯৮৪ সালে তৈরি হয়েছিল। অনেক পুরাতন হয়ে যাওয়ায় এর মেরামত করা হচ্ছিল। 

 

 

ট্র্যাফিক পুলিশের জয়েন্ট কমিশনার অমিতেশ কুমার ফোনে গণমাধ্যমটিকে বলেন, আমরা জনগণদের দীর্ঘদিন ধরে অন্য রুট ব্যবহার করার জন্য সতর্ক করছিলাম। তবুও মানুষ এটা ব্যবহার করছিল। 

ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় লোকসভার সদস্য অরবিন্দ সাওয়ান্ত। এছাড়া আছে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।