মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচ স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন ভাইসহ পাঁচ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু।
মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় আল উলা শহরের মুঘেরা সড়কে শিক্ষার্থীদের বহনকারী স্কুলবাসের সঙ্গে অন্য এক গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। -খবর স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট'র

জানা গেছে, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা হয় বলে স্থানীয়দের কাছে এটি ‘মৃত্যু সড়ক’ নামে পরিচিত। এই সড়কে সর্বদা যানজট লেগে থাকে। স্কুল চলাকালীন এই জ্যাম অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। এ নিয়ে ওই সড়কের ট্রাফিক পুলিশের ওপর লোকজন তাদের অনেক দিন ধরে ক্ষোভ প্রকাশ করে চলেছেন। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।