বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

শিশু নিপীড়নে অস্ট্রেলীয় কার্ডিনালের ৬ বছরের জেল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

অস্ট্রেলিয়ায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে দেশটির শীর্ষ ক্যাথোলিক কার্ডিনালকে ৬ বছরের জেল প্রদান করেছে দেশটির এক আদালত। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানীত হওয়ায় মঙ্গলবার তাকে এ শাস্তি প্রদান করা হয়।

৭৭ বছর বয়স্ক কার্ডিনাল জর্জ পেলে’র বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬-৯৭ সালের দিকে মেলবোর্নের একটি ক্যাথিড্রালের দায়িত্বে থাকার সময় তিনি দু’টি নাবালক ছেলে শিশুকে যৌন নিপীড়ন করেছিলেন। 

এ বিষয়ে ২০১৭ সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রায় দু’বছর ধরে চলা তদন্তে এ অভিযোগের সত্যতা প্রমাণীত হওয়ায় তাকে এ শাস্তি প্রদান করা হলো।