শুক্রবার   ০১ মে ২০২৬   বৈশাখ ১৭ ১৪৩৩   ১৪ জ্বিলকদ ১৪৪৭

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ইথিওপিয়ার একটি যাত্রীবাহী বিমান রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। রোববার দেশটির প্রধানমন্ত্রীর অফিস বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

 

বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিল বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর।

খবরে বলা হয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদের অফিস থেকে টুইটারে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আজ রোববার সকালে কেনিয়ার নাইরোবি যাওয়ার সময় যেসব পরিবার তাদের আত্মীয়-স্বজনকে হারিয়েছে ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিস সেসব পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।’

আলজাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত এবং ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।