মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার সকালে দেশটির মেটা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। ১২ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল বিমানটি।

বিবিসি বলছে, বিধ্বস্ত হওয়ার আগে কারিগরি ত্রুটির কারণে ডিসি-৩ মডেলের বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর প্রায় এক ঘণ্টা পর স্যান কার্লোস দে গুয়ারোয়া মিউনিসিপালিটিতে এই দুর্ঘটনা ঘটে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।