বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তে সবাই নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ইথিওপিয়ার রাজধানী ইদ্দিস আবাবায় ইথিওপিয়ান এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ ক্রুসহ সবাই নিহত হয়েছেন। এয়ার লাইন্সটির মুখপাত্র এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনার শিকার বোয়িং ৭৩৭-ম্যাক্স মডেলের বিমানটি রোববার ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে ইদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের ৬ মিনিট পরেই স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ফ্লাইট-ইটি ৩০২ দক্ষিণপূর্ব বিশোফটু শহরের কাছে বিধ্বস্ত হয়। - খবর বিবিসি’র

এ সময় বিমানটিতে ৮ জন পাইলট ও ক্রুসহ ৩৩ দেশের ১৪৯ জন যাত্রী ছিল। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যেই তদন্ত শুরু হয়েছে।