শনিবার   ১৮ জুলাই ২০২৬   শ্রাবণ ৩ ১৪৩৩   ০২ সফর ১৪৪৮

নগ্ন ছবি দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানালেন বিদ্যা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১০ মার্চ ২০১৯ রোববার

৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে সেলিব্রেট করেন সকলে। সেলেবরাও সেলিব্রেট করেন নিজেদের মতো করে। কেউ মায়ের বা মেয়ের ছবি শেয়ার করেন। কেউ বা নিজের। বিদ্যা বালানও ছবি শেয়ার করলেন। তার ছবিতে রয়েছেন এক নগ্ন নারী।

 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিদ্যা লিখেছেন, শুভ আন্তর্জাতিক নারী দিবস সকলকে। … নিজের শরীর, মন, আত্মাকে ভালবাসুন। আপনি যেমন, ঠিক তেমন ভাবে নিজেকে ভালবাসুন। রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে তুলনা করতে যাবেন না। তাহলে তো নিজস্বতা হারিয়ে যাবে। স্বতন্ত্র তো সেরা শব্দ। এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করল। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস্ টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন…

বিদ্যার দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেছেন বলিউড মহলের একটা বড় অংশ। অনেকেই তার সঙ্গে একমত। শেয়ার করেছেন নিজেদের বক্তব্যও।