বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

বিমান বিধ্বস্ত, ১২ আরোহীর কেউ বেঁচে নেই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১০ মার্চ ২০১৯ রোববার

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। 

শনিবার দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। ১২জন আরোহী নিয়েই যাত্রা শুরু করেছিলো বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ডিসি-৩ বিমানটি থেকে খবর পাওয়া যায়।

এখনো নিহতদের পরিচয় জানানো হয়নি। বিমানটি লেজার এরিও এয়ারলাইন্সের। দক্ষিণাঞ্চলীয় শহ স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিলো বলে জানায় মালিকানা প্রতিষ্ঠানটি।

তারা জানায়, এর মাঝেই মেটা প্রদেশে স্যান কার্লোস দে গুয়ারোয়া মিউনিসিপালিটিতে এটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিক এই দুর্ঘটনার কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি প্রতিষ্ঠানটি।